সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

কুড়িগ্রামে প্রায় দুইমন গাজাসহ র‌্যাবের জালে আটক-১

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে রংপুর র‌্যাব-১৩’র অভিযানে ৭৬ কেজি গাজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) ভোর পৌনে ৫টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফূলমতি গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
রংপুর র‌্যাব-১৩’র সিনিয়র সহকারি পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী জানান, গোয়েন্দা তৎপরতা ও গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামের মৃত: ফজলুল হকের ছেলে আতিকুর রহমান নয়নের বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রথমে মাদককারবারীকে আটক করা হয়। পরে পুরো বাড়িতে তল্লাসী চালিয়ে ধৃত আসামীর নিজ শয়ন কক্ষের খাটের নীচ থেকে ৭৬ কেজি গাজা জব্দ করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জব্দকৃত মালামালসহ ফুলবাড়ী থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মাহমুদ হাসান নাঈম জানান, ঘটনাটি জেনেছি। আমি বাইরে আছি। আলামতসহ আসামীকে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tags:

সম্পর্কিত খবর :