সাম্প্রতিক
‘দুই দিন ধরে ভাত খাইনি’ বলার পর গণপিটুনিতে যুবকের মৃত্যু ‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’ ওরে নিয়ে আমি একবারই এসেছি: জামায়াতের ভাইরাল এমপি নজরুল ককরোচরা দিল্লি হাইকোর্টকেও বিপদে ফেলল সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন অভিনেত্রী হুমা কুরেশিসহ যেসব বলিউড তারকা জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা

কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বেলা ১১ টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কয়রা উপজেলা এজেন্ট শাখা এই মতবিনিময় ও উন্নয়ন সভার আয়োজন করে। এতে উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন সহ ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন। কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে ও  ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ সাঈদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক পিএলসি পাইকগাছা শাখার ব্যবস্থাপক মুহাঃ আবু জাফর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা শাখার এজেন্ট ব্যাংকের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবী আমির মাওলানা জিএম রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, কালনা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, উত্তর চক কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাসুদুর রহমান, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, ঘুঘরাকাটি ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, ইসলামী ব্যাংক কয়রা এজেন্ট শাখার ইনচার্জ আঃ মান্নান, পাতাখালী মাদ্রাসার অবসরপ্রাপ্ত  প্রভাষক আঃ রব, উত্তর চক কামিল মাদ্রাসা পরিচালনা কমিটির  সভাপতি হাফেজ জাহাঙ্গীর আলম, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহবাজ হোসেন, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলম, ব্যাংকের গ্রাহক মাষ্টার কোহিনুর আলম, সাজিদা খাতুন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে সুসংহত করার পাশাপাশি সুদবিহীন অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তারা গ্রাহকদের আস্থা অর্জনে ব্যাংকের বিভিন্ন সেবা ও কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে গ্রাহকসেবার মান আরও উন্নত করতে আধুনিক, সহজ ও সময়োপযোগী সেবা নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, ইসলামী ব্যাংকিং শুধু একটি আর্থিক ব্যবস্থা নয়, এটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী অর্থনীতির একটি কার্যকর মডেল।

Tags:

সম্পর্কিত খবর :