সাম্প্রতিক
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ দিল্লিতে বিক্ষোভকারীদের সমর্থন দিলেন অভিনেত্রী হুমা কুরেশিসহ যেসব বলিউড তারকা জেন-জি আন্দোলনের মধ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ককরোচ জনতা পার্টির এবং কৃষকদের আন্দোলনের ধাক্কায় চ্যালেঞ্জের মুখে মোদি সরকার কলকাতায় মমতার ‘শহীদ দিবস’ মঞ্চে ভাঙচুর, বিভক্ত কংগ্রেসের আলাদাভাবে পালনের উদ্যোগ জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার ৯ লাখ টাকায় রোহিঙ্গাদের বাংলাদেশি বানানোর অভিযোগ! স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: তারেক রহমান শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার হাসপাতালের বেডে ফ্যান ভেঙে প্রাণ গেলো রোগীর

খুটাখালীতে ওলামা মাশায়খদের ইফতার মাহফিল অনুষ্টিত

 

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন  ওলামা বিভাগের উদ্যোগে ইফতার মাহফিল ও সেটআপ প্রোগ্রাম সম্পন্ন হয়েছে।  ২ মার্চ (সোমবার) বিকেলে জামায়াতে ইসলামী খুটাখালী ইমারত শাখার অফিসে অনুষ্ঠিত মাহফিলে দ্বীনি আবহ এবং ইসলামী চেতনায় উজ্জীবিত ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফলপ্রসূ।

 

এতে জামায়াতে ইসলামী চকরিয়া উপজেলা সেক্রেটারী মাওলানা সৈয়দ করিম, খুটাখালী তমিজিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক অধ্যক্ষ মাওলানা ওমর হামজা, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল, ইউনিয়ন ইমারত আমীর মাওলানা আব্দুর রহমান ও  সেক্রেটারী মাওলানা সাহাব উদ্দিন আরমান আলোচনা করেন। 

 

এসময় সৈয়দ ওমর,  মাওলানা মাহাবুবর রহমান, নুরুল আবচার হেলালী, নজরুল ইসলাম জিহাদী, মাওলানা সিরাজুল ইসলাম, কামাল উদ্দিন, মাওলানা কাশেম, মাওলানা কতুব উদ্দিনসহ ওলামা বিভাগের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

আলোচনায় বক্তারা দ্বীন কায়েমের লক্ষ্যে ওলামা-মাশায়েখদের ঐক্যবদ্ধ হওয়ার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। 

 

তারা বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবেলায় কুরআন-সুন্নাহর আদর্শ বাস্তবায়নের জন্য ঐক্যই হতে পারে সবচেয়ে বড় শক্তি। সমাজ সংস্কার, নৈতিকতা প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে আলেম সমাজের সম্মিলিত ভূমিকা অপরিহার্য। শেষে মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাত করা হয়।০৩/০৩/২৬ইং

Tags:

সম্পর্কিত খবর :