খুলনার দিঘলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে দিঘলিয়া ইউনিয়নের দেয়াড়া গ্ৰামের মৃত জল্লিল ব্যাপারীর পুত্র সাগর মোল্লা হত্যা সহ একাধিক মামলার আসামি আব্দুর রহমান (২৪) কে দিঘলিয়া থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের পিরোজপুর থেকে আটক করেছে। অভিযানের সময় দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনি থেকে একটি একনালা বন্দুক, বন্দুকের গুলির খোসা, নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। থানায় অস্ত্র আইনে মামলা দায়ের ও আসামিকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ গোপন সংবাদের ভিওিতে বরিশালের পিরোজপুরে অভিযান চালিয়ে খুলনার দিঘলিয়া উপজেলার দেয়াড়া গ্ৰামের মৃত জল্লিল ব্যাপারীর পুত্র সাগর মোল্লা হত্যা সহ একাধিক মামলা মামলার আসামি আব্দুর রহমান (২৪) কে গ্ৰেফতার করেছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। রাত ১ টার দিকে দিঘলিয়ায় পৌঁছে তার স্বীকারোক্তি মোতাবে একটি একনালা বন্দুক, বন্দুকের গুলির খোসা, নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যা , মাদক সহ একাধিক মামলা রয়েছে।
খুলনার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ শাহ্ আলম বলেন, পিরোজপুর থেকে আটকের পর সংশ্লিষ্ট থানা এলাকায় পৌঁছে রাতভর সাঁড়াশি অভিযান পরিচালনা করছেন । অভিযানের সময় একটি একনালা বন্দুক, বন্দুকের গুলির খোসা, নগদ ৯২ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।
তিনি বলেন, মাদক ও অস্ত্র সহ বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। বিন্দু মাত্র ছাড় দেয়া হবে না। তিনি সন্ত্রাসী , অস্ত্রবাজা ও মাদক কারবারিদের আইনের আওতায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত
দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের ও আসামিকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছিল।




