সাম্প্রতিক
শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের বিশ্বকাপ শুরুর আগেই সিংহাসন ফিরে পেলো আর্জেন্টিনা অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

শুক্রবার,১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনার বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৩৩ মিনিটের দিকে আগুন লাগে। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত ৯টা ৩৫ মিনিটে আগুন লাগার সংবাদ পেয়ে খুলনা সদর ফায়ার স্টেশনের ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। রাত ৯টা ৪০ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনটি সিটি মেডিকেল কলেজের ১৭ তলা ভবনের নিচতলায় সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে খুলনা সদর ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে।

Tags:

সম্পর্কিত খবর :