সাম্প্রতিক
শাওনকে দ্রুত আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের বিশ্বকাপ শুরুর আগেই সিংহাসন ফিরে পেলো আর্জেন্টিনা অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে আগুন নারী কর্মীদের জন্য ‘পিংক বাস’ চালু করবে সরকার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়ে টাইগারদের প্রধানমন্ত্রীর অভিনন্দন বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত শাওনকে আইনের আওতায় আনার দাবি তাজুল ইসলামের বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

গাইবান্ধায় ব্যক্তি উদ্যোগে সড়ক সংস্কার

শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাপাশিয়া এলাকায় সম্প্রতি ভারি বৃষ্টিপাতের কারণে গ্রামীণ কাঁচা সড়কের অনেক জায়গা সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। এসব গর্তে বৃষ্টির পানি ও কাদা জমে থাকায় এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। যানবাহন চলাচলে মাঝেমধ্যে ঘটছে দুর্ঘটনা। জনসাধারণের ভোগান্তির কথা চিন্তা করে ব্যক্তিগত অর্থায়নে ওই সড়কটি সংস্কার করেন ওই ইউনিয়নের তরুণ সমাজসেবক বাবুল কবির প্রধান।
মঙ্গলবার (৯ জুন) দিনভর তার অর্থায়নে ইট, বালু, মাটি আর খোয়া দিয়ে সংস্কার করা হয় সড়কটি। পর্যায়ক্রমে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অন্যান্য সড়কে এমন সংস্কার করা হবে বলে জানা গেছে।
স্থানীয় দোকানদার মাহফুজ মিয়া বলেন, দীর্ঘদিন ধরেই সড়কটির বেহাল অবস্থা। এটি সংস্কারে জনপ্রতিনিধিসহ কেউ এগিয়ে আসেনি। এলাকাবাসীর ভোগান্তি লাঘবে সড়কটির সংস্কারে এগিয়ে আসেন বাবুল কবির। আমরা তাকে ধন্যবাদ জানাই।
এলাকার প্রবীণ বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, সড়কটি দিয়ে প্রতিদিন এলাকাবাসীসহ আশেপাশের গ্রামের শিক্ষার্থীরা যাতায়াত করে। বর্ষার সময় কাপাশিয়া গ্রামের এ সড়ক চলাচলের উপযোগী থাকে না। তাই বর্ষা আগেই সড়কটি সংস্কার করায় সবাই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।
সড়কে চলাচলকারী গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম মিঠু তরুন সমাজসেবক বাবুল কবির প্রধানের উদ্যোগের প্রশংসা করেন।
তরুন সমাজসেবক বাবুল কবির প্রধান বলেন, সড়কটি দীর্ঘদিন সংস্কার না করায় যাতায়াতে ভোগান্তি পোহাতে হতো। এলাকাবাসী দুর্ভোগের কথা চিন্তা করে তাই ব্যক্তিগত অর্থায়নে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি।
তিনি আরও বলেন, আমি তালুককানুপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন বিপদে-আপদে এলাকার মানুষের পাশে থাকতে পারি।

Tags:

সম্পর্কিত খবর :