গাজীপুরে মেয়ের বিয়ের বাজার করতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রা’ণ গেল বাবার

মেয়ের বিয়ের আয়োজন ছিল আগামী শুক্রবার। আজ মঙ্গলবার বরপক্ষের লোকজনের বাড়িতে আসার কথা ছিল। মেয়ের বিয়ের বাজার করতে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন বাবা ৫০ বছর বয়সী লোকমান হোসেন । কিন্তু সেই বাজার নিয়ে আর বাড়িতে ফিরতে পারেননি তিনি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাছবাহী একটি ট্রাকের ধাক্কায় নিহত হন। একই দুর্ঘটনায় দিরু মিয়া নামের এক মাছ ব্যবসায়ীও মারা গেছেন।
আজ সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জেসন গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন ভবানীপুর এলাকার সোনা মিয়া হাজীর ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে আছে। মারা যাওয়া মাছ ব্যবসায়ী দিরু মিয়ার বাড়ি নেত্রকোনায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ভবানীপুর জেসন গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন লোকমান হোসেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাছবাহী ট্রাক প্রথমে তাঁকে ধাক্কা দেয়। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে গিয়ে লাগে। এতে মাছবাহী গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। কিন্তু চালকের পাশের আসনে বসে থাকা মাছ ব্যবসায়ী দিরু মিয়া ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। স্থানীয় লোকজনসহ তাঁরা গুরুতর আহত লোকমান ও দিরু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক লোকমানকে মৃতঘোষণা করেন। পরে দিরু মিয়ার মৃত্যু হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মাছবাহী গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ঘটনার পর গাড়িচালক পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

ছাত্রলীগ নেতার হাত-পায়ের রগ কর্তন মামলার তদন্তে ডিবি, ভুক্তভোগী–আসামি সবাই কিশোর গ্যাংয়ের সদস্য

মানিকগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জেলা উপ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক বশির উদ্দিনের

Scroll to Top