পঞ্চগড়ের দেবীগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে একটি পূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি কালীবাড়ি চৌরঙ্গী সার্বজনীন দুর্গামণ্ডপে এ ঘটনা ঘটে।মণ্ডপ কমিটি ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টা ৭ মিনিট পর্যন্ত মণ্ডপে প্রতিমার কাজ চলছিল। পরে মন্দির কমিটির সভাপতি শচীন্দ্রনাথ রায় মণ্ডপের গ্রিলে তালা দিয়ে বাড়ি চলে যান। শুক্রবার সকালে প্রতিমার কারিগর বিজয় মালাকার কাজ করতে এসে প্রতিমার দুটি অংশ ভাঙা দেখতে পান। পরে তিনি বিষয়টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান।মন্দির কমিটির সভাপতি শচীন্দ্রনাথ রায় বলেন, সকালে খবর পেয়ে মণ্ডপে গিয়ে তিনি কার্তিকের বাহন ময়ূর ও মহিষাসুরের বাহন মহিষের মূর্তি ভাঙা দেখতে পান।প্রতিমার কারিগর বিজয় মালাকার বলেন, “আমরা গতকাল রাত ১২টা পর্যন্ত প্রতিমার কাজ করেছি। এরপর বাড়িতে চলে যাই। সকালে কাজ করতে এসে দেখি দুটি মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। পরে বিষয়টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানাই।”ঘটনার খবর পেয়ে দেবীডুবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরেশ চন্দ্র রায় প্রধান, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুসা, দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) বিমল কুমার রায় ও পঞ্চগড় জেলা সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে।এ ঘটনায় মামলা হয়েছে বলে জানিয়েছেন দেবীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা প্রবীর কুমার রায়। তিনি বলেন, “ইতোমধ্যে এ ঘটনায় মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।”দেবীগঞ্জ সার্কেলের এএসপি বিমল কুমার রায় বলেন, “প্রাথমিক তদন্তে এখনো উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। মন্দির কমিটি ও চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা বলে প্রতীয়মান হয়নি। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।”
জনপ্রিয় খবর
ময়মনসিংহে এসপির আশ্বাসে অনশন প্রত্যাহার করলেন ছাত্র আন্দোলনের নেতারা
November 9, 2026
মেয়াদ শেষ হলে বিদেশে থেকেও পাসপোর্ট রিনিউ করতে পারবেন
November 9, 2026
হবিগঞ্জে পৌর যুবলীগ নেতা বকুল গ্রেপ্তার
November 9, 2026
লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নারীসহ ৩ জনের প্রাণ ঝরল, আহত বহু
November 9, 2026
নিউজ
November 9, 2026
news&photo from shahalam gowainghat(sylhet) 09-11-2026
November 9, 2026
News
November 9, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

‘আমরা যেন ফ্যাসিস্টকে প্রতিহত করতে পারি’-তাওফিক চেয়ে সংসদে দোয়া
November 9, 2026
ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা

ময়মনসিংহে এসপির আশ্বাসে অনশন প্রত্যাহার করলেন ছাত্র আন্দোলনের নেতারা
November 9, 2026
ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায়

বিগত সরকার মিনি স্টেডিয়ামের নামে শুধু দুটি টয়লেট বানিয়েছিল: অধিবেশনে এমপি মাসুদ
November 9, 2026
পটুয়াখালীর বাউফলে মিনি স্টেডিয়াম নির্মাণের নামে ৩৮ লাখ টাকা বরাদ্দের

মেয়াদ শেষ হলে বিদেশে থেকেও পাসপোর্ট রিনিউ করতে পারবেন
November 9, 2026
পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে বা শেষের দিকে থাকলে তা

হবিগঞ্জে পৌর যুবলীগ নেতা বকুল গ্রেপ্তার
November 9, 2026
হবিগঞ্জের চুনারুঘাট পৌর যুবলীগের আহ্বায়ক নাজমুল ইসলাম বকুলকে গ্রেপ্তার করেছে