শেয়ার করুন

রাজশাহীতে দৈনিক আজকের দর্পণের যুগপূর্তি উপলক্ষে আলোচনা সভা

 দৈনিক আজকের দর্পণ পত্রিকার এক যুগ পূর্তি উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর অলোকার মোড় এলাকার মাস্টার শেফ রেস্টুরেন্টে দৈনিক আজকের দর্পণ রাজশাহী ব্যুরোর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও ডিবি প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মো. গাজিউর রহমান, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত এবং দৈনিক আজকের দর্পণের রাজশাহী ব্যুরোপ্রধান ওয়াদুদুজ্জামান সুবাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যম সমাজের দর্পণ এবং রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই জনগণের পক্ষে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা গণমাধ্যমের অন্যতম দায়িত্ব। সাংবাদিকদের ভয়ভীতি, হুমকি ও রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে থেকে নির্ভীকভাবে দায়িত্ব পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং মুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য সাংবাদিকদের পেশাগত ঐক্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতা বাড়াতে হবে। পাশাপাশি দক্ষতা অর্জন, অনুসন্ধানী মনোভাব এবং সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উপলক্ষে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন উপস্থিত অতিথিরা। 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top