মুশুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে RPL ও ASSET প্রকল্প পরিদর্শন, শেষে বৃক্ষরোপণ
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটে পরিচালিত RPL ও ASSET প্রকল্পের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহান আক্তার সাথী।
এ সময় তিনি প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা শিক্ষা অফিসার বাবুল আক্তার, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কলেজের সভাপতি মোঃ এনামুল হক (ভিপি), ইনস্টিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মোঃ মামুনুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আলী আল সাফি রিমু, সাবেক ধনবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক ও যুবনেতা মোঃ আশরাফুল ইসলাম চঞ্চল, পাঁচপোটল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ এনামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন মুশুদ্দি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এর ফ্যাশন ডিজাইনার ও ব্লক-বাটিক প্রিন্টিং প্রশিক্ষক আফরিন জামান রিপা।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরজাহান আক্তার সাথী বলেন, কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করা সম্ভব। এসব প্রশিক্ষণ গ্রহণ করে একজন ব্যক্তি নিজেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলার পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত হতে পারেন। এর মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, বেকার জনগোষ্ঠীকে প্রশিক্ষণের আওতায় এনে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এটি স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শন ও মতবিনিময় শেষে প্রতিষ্ঠানের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন অতিথিরা।
দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশ রক্ষার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন উপস্থিত ব্যক্তিবর্গ।
দক্ষ হাতে গড়ব দেশ, কর্মসংস্থানে এগিয়ে যাবে বাংলাদেশ।