১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নগরীর খানজাহান আলী থানার গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের আয়োজনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আয়োজনের একটি বিশেষ আকর্ষণ ছিল—কবর খনন ও দাফনকাজে নিঃস্বার্থভাবে নিয়োজিত ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান।
ক্লাবের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরমান হোসেন ইমন এর সঞ্চালনায় দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন। এছাড়াও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকা, এবং সাংগঠনিক সম্পাদক শেখ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানের শুরুতে এবং সামগ্রিক কার্যক্রমে মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে কবর খনন ও দাফনকাজে আজীবন নিঃস্বার্থভাবে নিয়োজিত থাকা স্থানীয় গুণী ব্যক্তিদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, সমাজের এই নিভৃতচারী কর্মীরা কোনো প্রতিদান ছাড়াই বান্দার শেষ বিদায়ের মুহূর্তে যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যান, তা সত্যিই অনুকরণীয় ও প্রশংসনীয়। ইয়াং টেন ব্রাদার্স ক্লাব এই মহৎ ব্যক্তিদের সম্মানিত করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
পরবর্তীতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গিলাতলা বায়তুন নুর জামে মসজিদের পেশ ইমাম আবুল বাশার জিহাদি।
এ সময় আরও উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গিলাতলা মোল্লা পাড়া জামে মসজিদের পেশ ইমাম ও ইউপি সদস্য হাফেজ গোলাম মোস্তফা, খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুম বিল্লাহ, এবং ইমরান মোল্লা প্রমুখ।
ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল বিশ্বাস , ক্লাবের উপদেষ্টা আমিরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ডলার সহ ক্লাবের উপদেষ্টা, কার্য নির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে হামদ-নাত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
গিলাতলায় ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত:
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
মানবাধিকার বিলের সিদ্ধান্ত ‘একতরফা’: বিরোধীদল
August 30, 2026
ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন
August 30, 2026
শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন
August 30, 2026
আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর
August 30, 2026
কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি জলকপাট
August 30, 2026
মোহাম্মদপুর, লালবাগ ও বংশাল থানার বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার
August 30, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

৬ মাসের সরকার বিদ্যুৎ-জ্বালানি জটিলতা তৈরি করেনি: প্রতিমন্ত্রী নুর
August 30, 2026
মাত্র ৬ মাসের সরকার এসে বিদ্যুৎ-জ্বালানি জটিলতা তৈরি করেনি বলে

মানবাধিকার বিলের সিদ্ধান্ত ‘একতরফা’: বিরোধীদল
August 30, 2026
বিরোধীদল, মানবাধিকার সংস্থা ও সুধীজনদের মতামত উপেক্ষা করে মানবাধিকার-সংক্রান্ত বিল

ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
August 30, 2026
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সভানেত্রী

২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
August 30, 2026
বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ শ্রমিক

ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন
August 30, 2026
ফরিদপুরের সদরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের ও অপ্রাসঙ্গিক কনটেন্ট তৈরির প্রবণতা