‘ভুয়া ফোনকলের’ অভিযোগ নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি এমপি জসিম

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সম্প্রতি ভাইরাল হওয়া ‘ভুয়া ফোনকলের’ ভিডিও নিয়ে এবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) জসিম উদ্দিন আহমেদ মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত ত্রিশ হাজার পরিবারকে সহায়তার অংশ হিসেবে দিয়াকুল যাই, তাদের দুর্দশার কথা শুনে দোহাজারী পৌরসভার সহকারী প্রকৌশলী নাঈমকে কল দিতে বলি। উনি রিসিভ […]

নেপালে নিহত বেড়ে ৩৮৯, নিখোঁজ হাজারেরও বেশি

চীনের তিব্বত সীমান্তবর্তী নেপালে হিমবাহ ধসে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮৯ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন এক হাজারের বেশি মানুষ, যাদের মধ্যে অন্তত ৭০০ জন বিদেশি পর্যটক রয়েছেন বলে নিশ্চিত করেছে নেপাল পুলিশ। খবর বিবিসি ও রয়টার্সের। ট্রেকার ও তীর্থযাত্রীদের আনাগোনায় মুখরিত একটি পার্বত্য সড়ক বন্যার তোড়ে ভেসে যাওয়ার পর এই বিপুলসংখ্যক মানুষ […]

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযান চালিয়ে চিন্হিত মাদক কারবারি শিপন রহমান (৩৩)সহ ৪ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অন্য তিনজন হলো শাকিল বাবু (১৯), হাসিবুল ইসলাম (৩২) ও ১৬ বছর বয়সী এক কিশোর। তাদের সকলের বাড়ি উপজেলার দেওয়ানের খামার এলাকায়। এ সময় শিপনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম, অনলাইন ক্যাসিনো খেলায় ব্যবহৃত একটি […]

রাকাব বগুড়া (উত্তর) জোনের নতুন জোনাল ব্যবস্থাপক ডিজিএম রুহুল আমিন

বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) বগুড়া (উত্তর) জোনের নতুন জোনাল ব্যবস্থাপক (ডিজিএম) হিসেবে যোগদান করেছেন মো. রুহুল আমিন। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে রাকাবের নওগাঁ জোনের জোনাল ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। নওগাঁ জোনে কর্মরত অবস্থায় জোনাল কার্যালয়গুলোর মধ্যে চমৎকার […]

গোয়াইনঘাটে সড়ক উন্নয়ন কাজে বাঁধা ৯০ গাছ,আড়াই বছরেও অপসারণ হয়নি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নে হাদারপার – দমদমা সড়কের আরসিসি ঢালাই উন্নয়নকাজ আটকে আছে সড়কের মধ্যে থাকা ৯০ টি বিভিন্ন প্রজাতির গাছের কারণে। সড়কের ওপর থাকা এসব গাছ রেখেই উন্নয়ন কাজ এগিয়ে নেওয়া হয়েছে। ফলে নির্মাণ কাজের মেয়াদ শেষ হলেও সড়কের কাজ শেষ হয়নি,অন্যদিকে গাছ রেখেই ঢালাই করায় সড়কের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলা […]

বরিশাল বিভাগের ছয় জেলার নতুন দায়িত্ব পেলেন দুই প্রতিমন্ত্রী

সংশ্লিষ্ট জেলাগুলোর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্ব পেয়েছেন সরকারের দুই প্রতিমন্ত্রী। দায়িত্ব বণ্টন অনুযায়ী গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর পেয়েছেন বরিশাল, ভোলা ও ঝালকাঠি জেলার দায়িত্ব। অন্যদিকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের […]

বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু, গুরুতর আহত আরও ১ জন

 ফরিদপুরের বোয়ালমারীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে জাহিদুল (১২) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় মো. সাজেদুল শেখ নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় ভাটিয়াপাড়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল উপজেলার ময়না […]

দেওয়ানগঞ্জে অবৈধভাবে সার মজুদ করায় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুরের দেওয়ানগঞ্জে লাইসেন্সবিহীন ও অবৈধভাবে সার মজুদ করার অপরাধে হাসান বশরি নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা ৪০ বস্তা সার জব্দ করে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন, পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে এ অভিযান পরিচালনা করা হয়। […]

গিলাতলায় ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত:

১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নগরীর খানজাহান আলী থানার  গিলাতলা দক্ষিণপাড়া ইয়াং টেন ব্রাদার্স ক্লাবের আয়োজনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল, হামদ-নাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  আয়োজনের একটি বিশেষ আকর্ষণ ছিল—কবর খনন ও দাফনকাজে নিঃস্বার্থভাবে নিয়োজিত ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা প্রদান। ক্লাবের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক-এর সভাপতিত্বে ও সাধারণ […]

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ক্যাসিনো সম্রাট নূর আলম গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. নূর আলম (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ২৭ আগস্ট অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নূর আলম ঠাকুরগাঁও সদর উপজেলার হাজীপাড়া-শিলুলতলা এলাকার মো. সুফিয়ার রহমানের ছেলে। ডিবি পুলিশ জানায়, তার ব্যবহৃত মোবাইল ফোনে ক্যাসিনো সংক্রান্ত ২০টি অ্যাপ পাওয়া গেছে। […]