সাম্প্রতিক
পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২৫ মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা চট্টগ্রামের মনসুরাবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা মরদেহ মিললো গ্যারেজে, আটক ১ বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর দেহ আর রক্তাক্ত সন্তান কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ সাত জেলায় বন্যা ও পাহাড়ধসে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৮ চেক ডিজঅনার মামলা: জামিন পেলেন সালমান এফ রহমান হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী ‎চর রাজিবপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

চট্টগ্রামের মনসুরাবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা মরদেহ মিললো গ্যারেজে, আটক ১

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকায় মো. সিদ্দিক (৭০) নামের গ্যারেজের দারোয়ানকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে মনসুরাবাদ এলাকার একটি গ্যারেজ থেকে সিদ্দিকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সিদ্দিক মনসুরাবাদ এলাকার বাসিন্দা।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম জানান, কয়েকদিন আগে ওই গ্যারেজ থেকে ব্যাটারি চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া ব্যাটারি ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের চাপ দিচ্ছিলেন সিদ্দিক। ধারণা করা হচ্ছে, এর জেরে বুধবার রাতে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে হত্যা করে লাশ গ্যারেজে ফেলে রেখে যায়।

তিনি আরও বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :