সাম্প্রতিক
রাজবাড়ী সদর থানার অভিযানে ৭ আসামি গ্রেফতার সিরাজদিখানে অনুমতি ছাড়াই দোকানের শ্রেণী পরিবর্তন, কাজ বন্ধ করল প্রশাসন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জেলহাজতে প্রেরণ ‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর আর সমান রাখলেন না ডিএমপি কমিশনার আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির ঘটনায় সচিবালয়ের কর্মচারীসহ গ্রেপ্তার ২

টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

শুক্রবার,৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহ সদর উপজেলার ঝিনুক মালা আবাসন প্রকল্পে এক শিশুকে (৭) ধর্ষণচেষ্টার সময় গণপিটুনিতে বিল্লাল হোসেন নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

পেশায় রিকশাচালক নিহত বিল্লাল হোসেন মাগুরা জেলার মোহাম্মদপুরের দেউলি গ্রামের বাসিন্দা।

ঘরের বেড়া কেটে ঢুকে মামী-ভাগনিকে দলবদ্ধ ধর্ষণ
পুলিশ জানায়, বিল্লাল হোসেন গত সাতদিন আগে ঝিনাইদহ ঝিনুক মালা আবাসন প্রকল্পের একটি ঘরে বসবাস শুরু করেন। বৃহস্পতিবার দুপুরে ওই আবাসন প্রকল্পেরই ওই শিশুকে টাকার লোভ দেখিয়ে ঘরের ভিতরে ডেকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাকে পিটুনি দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tags:

সম্পর্কিত খবর :