ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর ধারাবাহিক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পৃথক তিনটি অভিযানে মোট ১০২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে সাভার মডেল থানার নামাবাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ মোজাম্মেল হোসেন সাইফুল (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ১৫ হাজার টাকা।
একই দিন রাত ১১টা ৪৫ মিনিটে সাভারের বেলমা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এ সময় বশির আহম্মদ (৪২) নামে এক ব্যক্তিকে ৫২ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার ৬০০ টাকা বলে জানা গেছে।
অপরদিকে, ১৩ এপ্রিল ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানার কলতাসূতি নামাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ আলমগীর মিয়া আলম (৪৭) নামের এক মাদক ব্যবসায়ীকে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে বশির আহম্মদের বিরুদ্ধে পূর্বে একটি এবং আলমগীর মিয়ার বিরুদ্ধে পাঁচটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশের এই ধারাবাহিক অভিযান মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করবে বলে সংশ্লিষ্টদের










