সাম্প্রতিক
নওগাঁর মান্দায় জলাবদ্ধতা নিরসনে জিয়া খালের কচুরিপানা অপসারণ নজিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রথযাত্রা অনুষ্ঠিত ভোলার চরফ্যাশনে নিহত শিক্ষার্থীর পরিবারের দাঁড়ালো শিক্ষা প্রতিষ্ঠান ফ্যাসিস্ট এর দোসর জবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামকে ক্যাম্পাস ছাড়া করেছে শিক্ষার্থীরা ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২৫ মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা চট্টগ্রামের মনসুরাবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা মরদেহ মিললো গ্যারেজে, আটক ১ বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর দেহ আর রক্তাক্ত সন্তান কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের কাউন্সিলে নতুন কমিটি গঠণ

দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের বহুল প্রতিক্ষিত কাউন্সিল বরিশালের একটি অত্যাধুনিক চাইনিজ রেস্তোরার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট বরিশাল (এইচটিটিআই)’র পরিচালক প্রফেসর মো. রফিকুল ইসলাম খান হেলাল।

এছাড়া পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা মো. শাহিন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে জিল্লুর রহমান নির্বাচিত হয়েছেন। পাশাপাশি জাহাঙ্গীর হোসেন বাচ্চুকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। নবাগত কমিটি খুব শীঘ্রই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠণ করে ঘোষনা দিবেন বলে কাউন্সিলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম খান হেলাল এক বিবৃতিতে দক্ষিণবঙ্গের সকল কবি, সাহিত্যিক, লেখক ও সংস্কৃতিপ্রেমী মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমরা প্রত্যাশা করছি দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ তার নীতি, আদর্শ, ঐক্য ও সাহিত্যচর্চার মাধ্যমে দক্ষিণবঙ্গের সুনাম ও সুখ্যাতি আরও বহুদূর ছড়িয়ে দেবে।

Tags:

সম্পর্কিত খবর :