সাম্প্রতিক
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত রাজবাড়ীতে ঝুঁকিপূর্ণ সরকারি গাছ অপসারণের দাবিতে এসিল্যান্ডের কাছে আবেদন সাতসকালে শত্রুপক্ষের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান বাবুগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুটি ট্রাক, চালক আহত কুড়িগ্রামে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি হত্যায় জড়িত তিনজন গ্রেফতার জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বৃষ্টি: কারও জন্য আশীর্বাদ, কারও জন্য আতঙ্ক আর্জেন্টিনার কাছে হেরেও অকপটে মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন

দীঘিনালায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান।

সোমবার (১৩ জুলাই) সকালে ত্রাণ বিতরণের পর তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং দুর্গত মানুষের খোঁজখবর নেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. এন. আবছার, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, পুলিশ সুপারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানজিল পারভেজ এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সরকার বন্যাদুর্গত মানুষের পাশে রয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির সঠিক তালিকা প্রস্তুত করে দ্রুত পুনর্বাসন কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশনা দেন।

জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য, বিশুদ্ধ পানি ও জরুরি সহায়তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন টিম মাঠে কাজ করছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে মেরুং ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি ত্রাণ সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :