দৌলতদিয়ায় ২০ গ্রাম হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও গোয়ালন্দঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ২০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানের সময় ২০০টি পুরিয়ায় মোড়ানো প্রায় ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকার বাসিন্দা রোজি বেগম (৫০), একই এলাকার নিশি আক্তার (৪২) এবং উত্তর দৌলতদিয়া বাজার এলাকার আখের আলী (৩২)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে বিচারিক হেফাজতে পাঠানো হয়।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, রোজি বেগমের বিরুদ্ধে এর আগে একাধিক মাদক সংক্রান্ত মামলা রয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ১২টি মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *