৪০০ কোটি টাকা আত্মসাৎ মামলায় কারাগারে জামায়াতের সাবেক উপজেলা আমির

জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার আড়ালে গ্রাহকদের প্রায় ৪০০ কোটি টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সমিতির পরিচালক ও মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল ওয়াহেদকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। পরে আদালতের মাধ্যমে তাকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন […]

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিতে জাতীয় ঐক্যমত প্রয়োজন: ড. সাইমুম পারভেজ

ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে জাতীয় ঐক্যমত প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। তিনি বলেন, গুম, খুন ও নির্যাতনের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে […]

ঠাকুরগাঁওয়ে খাওয়ার সময়ও ঘুষ নেন রেজিস্ট্রার অফিসের রেকর্ড কিপার

জমির দলিল নিবন্ধন, নকল উত্তোলন কিংবা রেকর্ড সংক্রান্ত সেবা নিতে এসে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, সরকারি নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ না দিলে কাঙ্ক্ষিত সেবা পেতে করতে হয় দীর্ঘ অপেক্ষা। এমনকি অফিস চলাকালীন খাবার খাওয়ার সময়েও চলছে ঘুষের টাকা লেনদেন। ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসে অনিয়ম ও দুর্নীতির এমনই চিত্র উঠে এসেছে […]

বোদায় উপজেলা পরিষদের ‘হিমালিকা শিশু পার্ক’ উদ্বোধন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী

পঞ্চগড়ের বোদায় শিশুদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টিতে নতুন রূপ পাওয়া ‘হিমালিকা শিশু পার্ক’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত পার্কটির উদ্বোধন করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। উদ্বোধনী বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “কোমলমতি শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের জন্য একটি মানসম্মত পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাচ্চাদের অতিরিক্ত মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সুযোগ […]

বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের শহিদ পরিবার, আহত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধাদের  সংবর্ধনা দেওয়া হয়েছে। বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়। এ উপলক্ষে বুধবার বিকালে উপজেলা সরকারি গণগ্রন্থাগারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  করা হয়। সংবর্ধনা ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) মুরাদ […]

লালপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটে জনগণের প্রদত্ত রায় দ্রুত কার্যকর করা এবং জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার দাবিতে নাটোরে লালপুরে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকাল ৫টায় ১১ দলীয় ঐক্য, লালপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার রামকৃষ্ণপুর চিনিবটতলা থেকে একটি বিশাল গণমিছিল শুরু হয়ে লালপুর বাজারের প্রধান প্রধান সড়ক […]

আদমদীঘিতে এগারো দলের গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গতকাল বুধবার বগুড়ার আদমদীঘিতে গণভোটের রায় বাস্তবায়ন, গনহত্যার বিচার ও গনঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলের গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা জামায়াত  অফিস থেকে শুরু হয়ে বগুড়া নওগাঁ  মহাসড়ক প্রদক্ষিণ করে আদমদীঘি বাস  স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের  আমির হাফেজ আতেয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা […]

বাঙ্গালী আমৃত্য জুলাই যোদ্ধাদের স্মরণ করবে: শামসুদ্দিন মিয়া ঝুনু

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা : দলমত নির্বিশেষে বাঙালি যতদিন বেঁচে থাকবে, ততদিন জুলাই যোদ্ধাদের স্মরণ করবে। জুলাই আন্দোলনে ছাত্রজনতা জীবন দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। তাদের এই আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না। আর কোনোদিন যাতে জুলাইয়ের জঘন্যতম দিন না আসে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাইয়ের চেতনা ধারণ করে দেশের মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে […]

উত্তর কুহুমা গ্রামে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা গ্রামে পুকুরে ডুবে সামির (২) নামে এক শিশুর করুন মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) দুপুরে ওই গ্রামের নাছিরা দিঘী সমাজের দিন মোহাম্মদ মিঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সামির সিঙ্গাপুর প্রবাসী নুরুন্নবীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট। শিশুটির জ্যাঠা জসিম সওদাগর জানান, বুধবার দুপুরে […]

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রামুতে ১১ দলীয় ঐক্যজোটের গণমিছিল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কক্সবাজারের রামু উপজেলায় ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় রামু বাইপাস ফুটবল চত্বর থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রামু চৌমুহনী কলম চত্বরে গিয়ে শেষ হয়। গণমিছিল শুরুর আগে বাইপাস ফুটবল চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত […]