ছাগলনাইয়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিটে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

ছাগলনাইয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে আরাফাত হোসেন (২৫) নামের এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) ছাগলনাইয়ার জয়পুর বাজারের “ভাই ভাই” ডেকোরেটরের ইলেকট্রিক মিস্ত্রি আরাফাত পাশের গ্রাম উত্তর মন্দিয়া মজুমদার বাড়িতে বিবাহের অনুষ্ঠান সংক্রান্ত সাজসজ্জা ও লাইটিংয়ের ইলেকট্রিক কাজ করার সময় বৈদ্যুতিক লাইনের খোলাতারের সংস্পর্শে এসে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আহত হলে তাৎক্ষণিক প্রধান সুইচ অফ […]
শেখ হাসিনার বক্তব্য দশ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক, লাইভ থেকে বের হয়ে গেলেন

ভারতীয় গণমাধ্যমে হাসিনার বক্তব্য প্রচারের সময় লাইভ সম্প্রচার থেকে প্রায় ৪৪ হাজার দর্শক বেরিয়ে যাওয়ার খবর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’ তাদের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করলে অল্প সময়ের মধ্যেই সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রকাশিত তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বক্তব্য শুরু হওয়ার পর প্রথম দশ […]
চুয়েট ক্যানটিনের তেহারিতে ইটের টুকরা, ক্ষোভে ক্যানটিন বন্ধ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ হলের ক্যানটিনে পরিবেশিত তেহারিতে ইটের টুকরা পাওয়ার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে তারা ক্যানটিনে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেন। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি। তারা স্বাস্থ্যসম্মত খাবার, নির্ধারিত মূল্যতালিকা, রান্নাঘরের সংস্কার এবং নিয়মিত […]
রিপাবলিক বাংলা ছাড়লেন ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা ছেড়েছেন আলোচিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। বুধবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন। তবে কেন তিনি প্রতিষ্ঠানটি ছাড়লেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। পোস্টে তিনি লেখেন, এটি হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়; ২০২৫ সালেই মনস্থির করেছিলেন। রিপাবলিক বাংলায় বুধবারই ছিল তাঁর শেষ কর্মদিবস। বাংলাদেশের ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত […]
৫ দিনজুড়ে বৃষ্টির আভাস

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় আগামী ৫ দিন দেশের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। বুধবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অধিদফতর। পূর্বাভাসে […]
কটিয়াদীতে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

কিশোরগঞ্জের কটিয়াদীতে বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী […]
ফরিদপুর সদরপুরে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬

ফরিদপুরের সদরপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবস উপলক্ষে ২৪এর উত্তাল দিনগুলো নিয়ে স্মৃতিচারণমূলক ও হাসিনা রেজিম উত্তর জুলাই আকাঙ্খা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ( ৫ আগস্ট) সকাল ১০টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ দরবার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন এর সভাপতিত্বে […]
নওগাঁর মান্দায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা

নওগাঁর মান্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী […]
১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ যশোরে পাচারকারী আটক ১ কোটি ১০ লাখ টাকার স্বর্ণের বারসহ যশোরে পাচারকারী আটক

যশোর-বেনাপোল মহাসড়কে অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ মোঃ ফারুক (৩০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। আজ বুধবার (০৫ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ২:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের একটি বিশেষ চৌকস […]
দীঘিনালায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টায় উপজেলা সেমিনার কক্ষে “জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ছাত্রনেতা, সাংবাদিক ও সুধীজন অংশ নেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী […]