ফরিদপুরের সদরপুরে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবস উপলক্ষে ২৪এর উত্তাল দিনগুলো নিয়ে স্মৃতিচারণমূলক ও হাসিনা রেজিম উত্তর জুলাই আকাঙ্খা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ৫ আগস্ট)  সকাল ১০টায় সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ দরবার হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন শাহ,  সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী  বদরুতজামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা,  সদরপুর উপজেলা জামায়াতের আমীর মোঃ দেলোয়ার হোসেনসহ জুলাই যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী,  ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী,  সুশীল সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জানান,২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল সেই  নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাইয়ের পক্ষের সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, ২৪ এর জুলাইয়ে সংগঠিত হত্যা, গুম, নির্যাতন,  জেল জুলুম ও ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশকে ব্যর্থ হতে দেওয়া যাবেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *