কিশোরগঞ্জের কটিয়াদীতে বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. জহর লাল সাহা, সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুল ইসলাম শফিক ও মিজানুর রহমান স্বপন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহমুদুল হাসান এবং কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরছালিন দারাশিকো।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা আজিজুল হক।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই চেতনা ধারণ করে বৈষম্য, দুর্নীতি ও স্বজনপ্রীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে কাজ করতে হবে। তাঁরা তরুণদের দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখারও আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে আসা
জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধা—হারিছুর রহমান, খাইরুজ্জামান, মো. হাসান, মো. গিয়াস উদ্দিন, আল হোসাইন ভূঁইয়া, মো. জুয়েল ভূঁইয়া, রাকিবুল হাসান, মুনসুর আলী, অন্তর, মো. জুবাইর শাহ, মো. আক্তার হোসেন, ইদুল রাসেল ও জহিরুল ইসলামসহ অন্যান্যদের হাতে সম্মাননা স্মারক ও সংবর্ধনা ক্রেস্ট তুলে দেওয়া হয়।