ভারতীয় সংবাদমাধ্যম ‘প্রথম কলকাতা’ তাদের ফেসবুক পেজে এ-সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করলে অল্প সময়ের মধ্যেই সংবাদটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, শেখ হাসিনার বক্তব্য শুরু হওয়ার পর প্রথম দশ মিনিটের মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক (প্রায় ৪৪ হাজার) দর্শক লাইভ সম্প্রচার ত্যাগ করেন বলে দাবি করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-আন্দোলন ও জনরোষের মুখে শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। পরবর্তীতে প্রায় দুই বছর পর ভারতীয় একটি গণমাধ্যমে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে।

সূত্র : প্রথম কলকাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *