পিরোজপুর জেলা পুলিশের কীট প্যারেড অনিষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) পিরোজপুর জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে জেলা পুলিশের এ কীট প্যারেড অনুষ্ঠিত হয়।
পিরোজপুর পুলিশ লাইন্স মাঠে সকাল ৮ টায় কীট প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহরাব হোসাইন
পিরোজপুর জেলা পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে সকল অফিসার ও ফোর্সদের জন্য পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক বরাদ্দকৃত সরকারি মালামাল সুষ্ঠু ভাবে বন্ঠন ও সরকারি মালামাল যথাযথ ব্যবহার নিশ্চিত করণে অতিরিক্ত পুলিশ সুপার বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।




