সাম্প্রতিক
মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’: ট্রাম্প মানবিক সহায়তা-শান্তি প্রতিষ্ঠায় নারী নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের প্রতাপনগরে জমি দখল ও ৭৬ বছর বয়সী বৃদ্ধকে মারধরের অভিযোগ,থানায় লিখিত অভিযোগ মাধবপুরে ৪ মাসেও খোলেনি উত্তর বরগ জামে মসজিদের তালা: নামাজ-কোরআন শিক্ষা বন্ধ, মুসল্লিদের হতাশা আশাশুনিতে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত বরিশালে মাদক বিক্রেতার কারাদন্ড কুমিল্লায় সাংবাদিক আমিনুলের বিরুদ্ধে প্রশাসনের ভয় দেখিয়ে হয়রানির অভিযোগ বিশ্বকাপে বড় ধাক্কা দক্ষিণ আফ্রিকার, তিন ম্যাচ নিষিদ্ধ থেম্বা জোয়ানে তানোরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতাপনগরে জমি দখল ও ৭৬ বছর বয়সী বৃদ্ধকে মারধরের অভিযোগ,থানায় লিখিত অভিযোগ

বৃহস্পতিবার,১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামে জমি দখল ও এক বৃদ্ধকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ইসমাইল গাজী (৭৬) আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার কুড়িকাগহুনিয়া গ্রামের বাসিন্দা ইসমাইল গাজী দীর্ঘদিন ধরে তার স্ত্রী হাসিনা খাতুন ও ভাই ইছাক গাজীর সঙ্গে যৌথভাবে ক্রয়কৃত একটি জমি ভোগদখল করে আসছেন। প্রায় ২৫ বছর আগে দলিলমূলে তারা উক্ত সম্পত্তি ক্রয় করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি,সম্প্রতি তার ভাই ও ভাইপোদের পক্ষ থেকে জমিটি ফেরত নেওয়ার জন্য বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছিল। এমনকি ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এক পর্যায়ে তার ভাই নিজের অংশ বিবাদীদের কাছে লিখে দিলেও তিনি তার অংশের জমি ছাড়তে রাজি হননি।
অভিযোগে আরও বলা হয়,বুধবার (১৭ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে অভিযুক্তরা তাদের ভোগদখলীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক ঘেরাবেড়া দিয়ে দখল নেয় এবং জমিতে থাকা আখসহ অন্যান্য ফসল নষ্ট করে প্রায় ১০ হাজার টাকার ক্ষতি সাধন করে।
এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টি জানানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পথিমধ্যে আমিরুল বিশ্বাসের বাড়ির সামনে অভিযোগকারীকে পথরোধ করে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ইসমাইল গাজী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় তার বক্তব্য অনুযায়ী প্রস্তুতকৃত অভিযোগপত্র তার ছেলে আরিফ বিল্লাহর মাধ্যমে থানায় জমা দেন।
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

Tags:

সম্পর্কিত খবর :