পবিত্র মাহে রমজান উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেছে বগুড়া জেলা ছাত্রদল।
শনিবার (১৪ মার্চ) বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া মহিউস সুন্নাহ আল হেলাল মাদ্রাসা ও এতিমখানায় ইফতার সামগ্রী বিতরণ করেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার।
জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সচ্ছ, সাবেক সদস্য সেলিম, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ বিন আইয়ুব ছোটন, সহ-সভাপতি মুঞ্জিল আলম শিপন, সহ-সভাপতি ইমতিয়াজ পায়েল, প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি, পুন্ড্র বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।












