সাম্প্রতিক
লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’ টানা ভারী বর্ষণে বেনাপোল বন্দরের কোটি টাকার পণ্য তলিয়ে গেছে পানিতে ধেয়ে আসছে টাইফুন ‘বাভি’ সরানো হলো ৬ লাখের বেশি মানুষ ওরা আমাকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে বেনাপোলে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র উদ্ধার বন্যা মোকাবিলায় চকরিয়া-মাতামুহুরীতে ১৯ মেডিকেল টিম, কার্যক্রম পরিদর্শনে সিভিল সার্জন গরু চুরির অভিযোগে গ্রেপ্তার আর্জেন্টিনা সমর্থক, উদ্ধার ১৭ গরু রামিসা, আছিয়া ও হাদী হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে চিঠি

বগুড়ায় পুকুরে ডুবে শিশুর করুণ মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় পুকুরে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছে মো. আব্দুর রউফ নামের ৭ বছর বয়সী এক শিশু। রোববার (২৬ এপ্রিল) দুপুরে দুপচাঁচিয়া পৌর এলাকার বন বিভাগের একটি সরকারি পুকুরে গোসল করতে নেমে এই করুণ পরিণতির শিকার হয় সে।
শিশুটির এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আব্দুর রউফ উপজেলার জে কে কলেজ এলাকার প্রবাসী মুকুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে পরিবারের অগোচরে পাশের বন বিভাগের পুকুরে গোসল করতে যায় সে। এক পর্যায়ে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায় আব্দুর রউফ।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :