সাম্প্রতিক
মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আ.লীগ নেতাদের হামলার অভিযোগ ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগে কালুখালীর দুই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত রাজবাড়ীতে ঝুঁকিপূর্ণ সরকারি গাছ অপসারণের দাবিতে এসিল্যান্ডের কাছে আবেদন সাতসকালে শত্রুপক্ষের এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের খবর দিল ইরান বাবুগঞ্জে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে গেল দুটি ট্রাক, চালক আহত কুড়িগ্রামে নানা আয়োজনে জুলাই শহিদ দিবস পালিত কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি হত্যায় জড়িত তিনজন গ্রেফতার জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বৃষ্টি: কারও জন্য আশীর্বাদ, কারও জন্য আতঙ্ক আর্জেন্টিনার কাছে হেরেও অকপটে মেসির শ্রেষ্ঠত্ব স্বীকার করেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন

বাঁকড়ায় বিএনপির উদ্যোগে ৫৫তম মহান স্বাধীনতা দিবস উদযাপন, মিনি ফুটবল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ

গতকাল বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাঁকড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৫৫তম মহান স্বাধীনতা দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজক কর্তৃপক্ষ আটদলীয় মিনি ফুটবল প্রতিযোগিতা, বাঁকড়া ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বীর মুক্তিযোদ্ধা বিএসএম আলী আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মৃতিচারণমূলক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা অধ্যাপক এস এম আমিরুল ইসলাম, প্রেসক্লাব বাঁকড়ার সভাপতি মুহা. আবুল কালাম আজাদ, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ কমান্ডার, আলহাজ্ব মতিয়ার রহমান, আলহাজ্ব কওছার আলী, রবিউল ইসলাম, সিদ্দিকুর রহমান, আব্দুল কাদির প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, হাজীরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাঁকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামির হোসেন এবং পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মিরাজুল ইসলাম।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার পূর্বেই শেষ হয়। এছাড়া অনুষ্ঠিত মিনি ফুটবল প্রতিযোগিতায় প্রতি দলে ৭ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাঁকড়ার আল আমিনের দল এবং রানার্সআপ হয় রায়পটনের রিংকুর দল।

Tags:

সম্পর্কিত খবর :