ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছিরাবাদ গ্রামের(খাঁন বাড়ীর)কৃতি সন্তান বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক(ডিআইজি) হাবিবুর রহমান খাঁন বাংলাদেশ পুলিশের ট্রাফিক ও ড্রাইভিং স্কুল(টিডিএস)প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন।সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জারি করা এক প্রজ্ঞাপনে পদায়ন করা হয়।এর আগে ডিআইজি হাবিবুর রহমান খাঁন হাইওয়ে পুলিশের ডিআইজি (প্রশাসন/অপারেশনস) হিসেবে কর্মরত ছিলেন।তিনি ১৮ তম বিসিএস ব্যাচে (পুলিশ ক্যাডার) সহকারি পুলিশ সুপার হিসেবে চাকুরীতে যোগদান করেন,চাকুরী জীবনে বেশ সুনামের সাথে জেলা পুলিশ সুপার, এডিশনাল ডিআইজি, ডিআইজি পদমর্যাদায় বিভিন্ন ইউনিটে সততা,নিষ্ঠা,পেশাদারিত্বের মাধ্যমে অর্পিত দায়িত্ব পালন করেছেন।এছাড়াও তিনি ইউএন মিশনে একাধিকবার পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে দেশের সুনাম অর্জন করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাছিরাবাদ গ্রামের (খাঁন বাড়ীর) সম্ভান্ত্র পরিবারে জন্মগ্রহণ করেন ডিআইজি হাবিবুর রহমান খাঁন। উনার পিতা মরহুম আব্দুর রহমান খাঁন স্বাধীনতা পূর্বকালে পুলিশ কর্মকর্তা ও মাতা মরহুমা সুফিয়া বেগম একজন গৃহিণী ছিলেন।
ব্যক্তি জীবনে তিনি ১ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক।এছাড়াও হাবিবুর রহমান খানের স্ত্রী ডাঃ ফারহানা হক খাঁন চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন। হাবিবুর রহমান খাঁন দায়িত্ব পালনে পুলিশ বাহিনীর কর্মকর্তা,কর্মচারী,পুলিশ সদস্য সহ সকলের কাছে সহযোগিতা ও দোয়া কামনা করেন।
বাংলাদেশ পুলিশের(TDS)প্রধান হলেন নবীনগরের সন্তান ডিআইজি হাবিবুর রহমান খাঁন
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
পিরোজপুরে ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
November 8, 2026
ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজন
November 8, 2026
কাউখালীতে নব যোগদানকৃত সহকারী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত
November 8, 2026
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে যুবদল কর্মীর মরদেহ উদ্ধার- বান্দরবান
November 8, 2026
অটোরিকশা চালককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন
November 8, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

৫৩৭ বছরের ঐতিহ্য বহন করে আজ থেকে শুরু হচ্ছে বুধপাড়ার কালীপূজা
November 8, 2026
নাটোরের লালপুর উপজেলার বুধপাড়া শ্রী শ্রী কালীমাতা মন্দিরে ৫৩৭

পিরোজপুরে ২ হাজার ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
November 8, 2026
পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ২

ঝালকাঠিতে ১৩ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার, পলাতক আরও একজন
November 8, 2026
ঝালকাঠি শহরের জেলেপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ

করবো সমবায়, গড়বো দেশ – সবার জন্য বাংলাদেশ প্রতিপাদ্যে, গলাচিপায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন।
November 8, 2026
পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয়

কিছুক্ষণ আগে আমতলা নদীর পারে, একটা ৯/১০ বছরের লাশ ভাসতে দেখা গেছে। সম্ভবত বড়ইতলা ফেরিঘাট শুক্রবার দ…
November 8, 2026
কিছুক্ষণ আগে আমতলা নদীর পারে, একটা ৯/১০ বছরের লাশ ভাসতে