সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বর্ণাঢ্য আয়োজন
মাহবুবুজ্জামান সেতু,নওগাঁ প্রতিনিধি ঃনওগাঁর মান্দায় সতীহাট কছির উদ্দিন চৌধুরী তমিজ উদ্দীন চকদার (কে.টি) উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ হয়েছে গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া। মঙ্গলবার দিনব্যাপী উৎসবের অন্যতম আকর্ষণ ছিল মধ্যাহ্নভোজ, যেখানে পরিবেশন করা হয় এলাকার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খাবার।
অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে সাদা ভাত, আলুঘাটি, পাতলা দই ও চিনি পরিবেশন করা হয়। বরেন্দ্র অঞ্চলের এই বিশেষ খাবারের আয়োজনে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অধ্যক্ষ লুৎফর রহমান জানান, নতুন প্রজন্মকে গ্রামীণ খাদ্যাভ্যাস ও বাঙালি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এই ভিন্নধর্মী আয়োজন করা হয়েছে। পহেলা বৈশাখের বর্ণাঢ্য আয়োজনে ঐতিহ্যবাহী এই মধ্যাহ্নভোজ সবার প্রশংসা কুড়িয়েছে।












