সাম্প্রতিক
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে ময়মনসিংহে কৃষক কার্ড কার্যক্রমকে গতিশীল করতে অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ১৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মুক্তাগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

,

বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন তিনি।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে রাশেদ খাঁনের বিএনপিতে যোগদান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দিয়েছেন। দলের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসন (কালীগঞ্জ ও ঝিনাইদহ সদর উপজেলার চারটি ইউনিয়ন) থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এটি দলের সর্বসম্মত সিদ্ধান্ত। ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই যেন ঐক্যবদ্ধভাবে রাশেদ খাঁনের সঙ্গে কাজ করে তাকে বিজয়ী করতে সর্বোচ্চ চেষ্টা চালান।

এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন রাশেদ খাঁন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনি গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন।

নুরুল হক নুরের কাছে লেখা পদত্যাগপত্রে রাশেদ খাঁন উল্লেখ করেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে রাজপথের সহযোদ্ধা হিসেবে দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন ও রাজনৈতিক সংগ্রামে যুক্ত থাকার কথা। এ পথচলায় তার কোনো বক্তব্য বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

পদত্যাগপত্রে তিনি আরও লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগের বিষয়ে সম্মতি দেওয়ায় তিনি নুরুল হক নুরকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্বপূর্ণ থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি গণঅধিকার পরিষদ ও দলের নেতাকর্মীদের জন্য শুভকামনা ও দোয়া কামনা করেন।

সম্পর্কিত খবর :