সাম্প্রতিক
বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে বেনাপোলে ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা টিলার মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড এমপিরা ধর্মীয় রীতি অনুযায়ী সংসদে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাতে পারবেন: স্পিকার মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা জোভান

বেনাপোলে ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বেনাপোলের এক অসহায় ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দীর্ঘ দিন ধরে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বেনাপোলে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নাসির উদ্দিন এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নাসির উদ্দিন জানান, বেনাপোল মৌজার ৮২২ নং দাগে ১০ শতক জমির ওপর বসতবাড়ি এবং ১৩১৯ নং দাগে ১৩.১৯ শতক জমি তার ও তার বড় ভাই রহমত আলীর নামে যৌথভাবে রয়েছে। এর মধ্যে পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তির পাশাপাশি নাসির উদ্দিনের নিজস্ব ক্রয়কৃত জমিও রয়েছে। কিন্তু তিনি ব্যবসার প্রয়োজনে ঢাকায় বসবাস করায়, বড় ভাই রহমত আলী নাসির উদ্দিনের বাড়ির অংশে ভাড়াটিয়া উঠিয়ে দীর্ঘদিন ধরে পুরো বাড়ি ও জমি অবৈধভাবে নিজ দখলে রেখেছেন।

ভুক্তভোগী নাসির উদ্দিন আরও অভিযোগ করেন, বড় ভাই রহমত আলী ও তার পরিবার বিভিন্ন সময় প্রতারণার আশ্রয় নিয়ে এবং ভয়ভীতি দেখিয়ে তাকে ভিটেমাটি থেকে দূরে রেখেছেন। বাড়ির দখল ফিরে পেতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। রহমত আলীর ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ তুলে তিনি বলেন, প্রভাব খাটিয়ে তারা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এমনকি রহমত আলী ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি জালিয়াতি করে তার মেয়ের নামে দলিল করে নিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

এ বিষয়ে ভুক্তভোগী নাসির উদ্দিন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি তার পৈত্রিক ও ক্রয়কৃত জমি এবং বাড়ি ফিরে পেতে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Tags:

সম্পর্কিত খবর :