সাম্প্রতিক
আবারও দেশে ভূমিকম্প অনুভূত বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে বেনাপোলে ছোট ভাইয়ের পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি দখলের অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক দুই মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত গাজীপুরে পোশাক কারখানার পানি পান করে অসুস্থ তিন শতাধিক শ্রমিক বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সিংড়ায় র‌্যালি ও আলোচনা সভা টিলার মাটি কাটতে গিয়ে মাটির স্তূপে চাপা পড়ে কিশোর নিহত মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড এমপিরা ধর্মীয় রীতি অনুযায়ী সংসদে স্পিকারের চেয়ারের প্রতি সম্মান জানাতে পারবেন: স্পিকার

বেনাপোলে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে ৯টি ওয়ার্ডের যৌথ সংবাদ সম্মেলন

শুক্রবার,১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরের বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসরাফিল সরদারতার ছেলে ও ভাতিজাদের বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে সম্পূর্ণ মিথ্যাভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বেনাপোল পৌরসভা বিএনপির ৯টি ওয়ার্ডের নেতৃবৃন্দ

রোববার বিকাল সাড়ে ৫টায় বেনাপোল ছোট আঁচড়া বিএনপির দলীয় কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে বেনাপোল পৌরসভার সকল (৯টি) ওয়ার্ডের বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকগণ এই প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বেনাপোল ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সবুর

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়একটি বিশেষ মহল রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা দায়ের করেছে। নেতৃবৃন্দ দাবি করেনঘটনার দিন বিকেলে ইসরাফিল সরদারের ছেলে ও ভাতিজারা একটি ব্যক্তিগত বিষয় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির অফিসে গেলেও সেখানে কাউকে না পেয়ে তারা ফিরে আসেন। কিন্তু পরবর্তীতে রাতের বেলা একটি হামলা ও গুলিবর্ষণের ঘটনা সাজিয়ে রহস্যজনক ও প্রশ্নবিদ্ধভাবে তাদের নাম জড়ানো হয়েছে

সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়ে ৪ দফা দাবি পেশ করা হয়: ১. ঘটনার সুষ্ঠুনিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করতে হবে ২. এলাকার সিসিটিভি ফুটেজ ও ডিজিটাল তথ্য-উপাত্ত (মোবাইল ফোনের লোকেশন ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য) সঠিকভাবে যাচাই করতে হবে ৩. সিসিটিভি ফুটেজ যাচাইয়ের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে ৪. সম্পূর্ণ নিরপরাধ ব্যক্তিদের এই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে অবিলম্বে অব্যাহতি দিতে হবে

কে বা কারা গুলি চালিয়েছেএমন প্রশ্নের জবাবে আব্দুস সবুর বলেনআইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে তথ্য-প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে প্রকৃত ঘটনা এবং আসল অপরাধীদের পরিচয় বেরিয়ে আসবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন রাজনৈতিক বা ব্যক্তিগত প্রতিহিংসার শিকার না হনতা নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়

Tags:

সম্পর্কিত খবর :