সাম্প্রতিক
নওগাঁর মান্দায় জলাবদ্ধতা নিরসনে জিয়া খালের কচুরিপানা অপসারণ নজিপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রথযাত্রা অনুষ্ঠিত ভোলার চরফ্যাশনে নিহত শিক্ষার্থীর পরিবারের দাঁড়ালো শিক্ষা প্রতিষ্ঠান ফ্যাসিস্ট এর দোসর জবির সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামকে ক্যাম্পাস ছাড়া করেছে শিক্ষার্থীরা ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে পটিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে নিহত ১, আহত ২৫ মায়ের কোল থেকে ছিনিয়ে ৭ মাসের শিশুকে আছাড় মেরে হত্যা চট্টগ্রামের মনসুরাবাদে দারোয়ানকে পিটিয়ে হত্যা মরদেহ মিললো গ্যারেজে, আটক ১ বিছানায় শুয়ে ফোনে ব্যস্ত চিকিৎসক স্ত্রী, পাশেই স্বামীর নিথর দেহ আর রক্তাক্ত সন্তান কনটেন্ট ক্রিয়েটর ও এনসিপি নেতা কাফির বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ

ভারত থেকে এলো আরো ৮ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরো ৮ হাজার মেট্রিক টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছেছে। আগামী ১৭ এপ্রিল আরো ৫ হাজার মেট্রিক টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে আনার প্রক্রিয়া চলছে।

শুক্রবার (১০ এপ্রিল) মধ্যরাতে এই জ্বালানি তেল গ্রহণের কার্যক্রম সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি এপ্রিল মাসে এই পাইপলাইনের মাধ্যমে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন এই কার্যক্রমের দায়িত্বে নিয়োজিত মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী মো. রবিউল আলম। তিনি জানান, শুক্রবার মধ্যরাতে ৮ হাজার মেট্রিক টন ডিজেল গ্রহণ করার কার্যক্রম সম্পন্ন হয়। আগামী ১৭ এপ্রিল ৫ হাজার মেট্রিক টনের আরেকটি পার্সেল হওয়ার কথা রয়েছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন জ্বালানি আনার প্রক্রিয়া চলছে।

এর মধ্যে ৮ হাজার মেট্রিক টন এসে পৌঁছেছে। এর আগে চলতি বছরের প্রথম ৩ মাসে চারটি চালানে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে মোট ২২ হাজার মেট্রিক টন জ্বালানি তেল ডিজেল এসে পৌঁছায় বাংলাদেশে।

ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি কেন্দ্র থেকে পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড ওয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে এসব ডিজেল তেল পৌঁছায়। এরপর সেখান থেকে রিসিপ্ট টার্মিনাল থেকে জ্বালানি রেলহেড অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা এই তিন কোম্পানিতে সরবরাহ করা হয়।

 

Tags:

সম্পর্কিত খবর :