আজ ৭ই এপ্রিল ২০২৬ মঙ্গলবার বান্দরবান পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠী উৎসব উদযাপন কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মার্মা সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ১৩ই এপ্রিল ২০২৬ সকালে সাংগ্রাইং র্যালী অনুষ্ঠিত হবে। এতে ৩০০ নং সংসদীয় আসনের এমপি সাচিং প্রু জেরী মহোদয় উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন কমিটির সভাপতি উ চথুইপ্রু।
উল্লেখ্য,গত ১৯ মার্চ উ চথুইপ্রু কে সভাপতি ও উ থুইমংপ্রু কে সাধারণ সম্পাদক ঘোষণা করে নতুন কমিটি গঠিত হলে উৎসব উদযাপন অনিশ্চয়তায় পড়ে।পূর্বের কমিটির মেয়াদ থাকা সত্ত্বেও নতুন কমিটি গঠিত হয়েছে বলে অভিযোগ রয়েছে।জেলা পুলিশ প্রশাসনে সহায়তায় একাধিক বৈঠকেও কোন সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার বান্দরবান রিজিওন কমান্ডার ৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান রিজিয়ন মহোদয়ের মধ্যস্ততায় নতুন কমিটি নেতৃত্বে ১৩-১৬ই এপ্রিল ৩ দিন ব্যাপী অনুষ্ঠান সুচী প্রকাশ করে। ১৩ আনন্দ যাত্রা ও সাগ্রাইং র্যালি,বয়স্ক পুজো,শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ১৪ তারিখ বুদ্ধ মুর্তি স্নানানুষ্টান,পিঠা উৎসব।১৫ তারিখ জলখেলি উৎসব, পিঠা উৎসব, সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।












