সাম্প্রতিক
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের দলীয় সভা দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত অবশেষে ৩ ঘণ্টা পর ছেড়ে গেলো সোনার বাংলা এক্সপ্রেস, চট্টগ্রামের সঙ্গে ট্রেন চলাচল শুরু দামুড়হুদায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেফতার নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পদ্মা সেতুর ৪ বছর, টোল আদায় প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

,
পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে মাগুরার শ্রীপুরে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে এবং জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির আয়োজনে এ কর্মসূচি সম্পন্ন হয়।বুধবার (২৪ জুন) বিকেলে হরিন্দী ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা চত্বরের খালের দুই ধারের সড়কে খেজুর ও হরহরা গাছের বীজ বপনের মাধ্যমে এই পরিবেশবান্ধব কর্মসূচির উদ্বোধন করা হয়।শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল ইসলাম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সাবেক বিট কর্মকর্তা মো. হাফিজুর রহমান, শহীদ মুকুল স্মৃতি সংঘের সভাপতি সৈয়দ জাহিদ সাজ্জাদ রিপন, জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির মাগুরা জেলা শাখার সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম মোল্লা।এছাড়াও অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন— শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী আফতাব হোসেন, মো. রেজাউল ইসলাম, মো. শহিদুল মোল্লা, বিশিষ্ট সমাজসেবক আব্দুল আওয়াল, কাজলী ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার মো. ইনছান আলী, সংস্থার সাধারণ সম্পাদক খোন্দকার দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মিরান্নাহার এবং প্রচার সম্পাদক রেজওয়ান বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষের ভূমিকা অপরিসীম। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সংস্থার উদ্যোগে শ্রীপুর উপজেলার বিভিন্ন ফাঁকা রাস্তাঘাট ও উন্মুক্ত স্থানে প্রচুর পরিমাণে বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করা হয়েছে। আমাদের এই সবুজায়ন কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে।”

Tags:

সম্পর্কিত খবর :