মাদকমুক্ত চট্টগ্রাম গড়ার প্রত্যয়ে জেলার ১৭ থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে জেলার ১৭টি থানায় একযোগে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্যদের পাশাপাশি জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। র‍্যালিতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদক ব্যবসায়ী ও মাদক পরিবহনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখার বিষয়ে বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি, মাদক উদ্ধার ও মাদক কারবারিদের গ্রেপ্তারের পাশাপাশি জনসম্পৃক্ততামূলক কার্যক্রম জোরদার করছে।

মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের প্রত্যয়
“মাদককে না বলুন, মাদকমুক্ত সমাজ গড়ুন।”
“মাদকমুক্ত চট্টগ্রাম।নিরাপদ চট্টগ্রাম।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন