সাম্প্রতিক
আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতিকে শিশির মনিরের চিঠি বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় দিল্লি পুলিশকে ‘গুন্ডা’ বললেন নাসিরুদ্দিন শাহ রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ ময়মনসিংহকে পরিচ্ছন্ন নগরী গড়তে ডিসির উদ্যোগ যেখানে আমি, সেখানেই পরিচ্ছন্নতা” অভিযান মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি চুড়ান্ত বহিষ্কার হতে পারেন জামায়াত নেতা গাজী নজরুল, এমপি পদের কী হবে আলোচনা চলছে ময়মনসিংহে কৃষক কার্ড কার্যক্রমকে গতিশীল করতে অ্যাপসের মাধ্যমে তথ্য সংগ্রহ বিষয়ক মতবিনিময় সভা বীরগঞ্জে ১৬০টি নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল ধ্বংস নেত্রকোণায় সাবেক ছাত্রদল নেতার হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান মুক্তাগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

মেসির জাদুকারী কামব্যাকে উল্লাসে ফেটে পড়লো পত্নীতলার আর্জেন্টিনা ভক্তরা

বিশ্বকাপের শেষে ষোলোর  রুদ্ধশ্বাস লড়াইয়ে মিশরের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। শেষ মুহূর্ত ও পর্যন্ত টানটান উত্তেজনার এই ম্যাচে লিওনেল মেসির নেতৃত্বে অসাধারণ কাম ব্যাক বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের মুগ্ধ করেছে। এ জয়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে।

পত্নীতলায় নজিপুর সরদারপাড়া মোড়ে বিশাল পর্দায় প্রজেক্টরে দেখা স্থানীয় আর্জেন্টিনা সমর্থক মোঃ আসিফ বলেন, ” দুই গোলে পিছে পড়ার পরও  বিশ্বাস ছিল মেসি কিছু একটা করবেন। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। এমন কাম ব্যাক জীবনে খুব কম দেখা যায়। ”

আরেক আর্জেন্টিনার পাগল ভক্ত মমিনুল বলেন, “মেসি আবারও প্রমাণ করলেন কেন তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। শেষ বাঁশি বাজা পর্যন্ত লড়াই করার মন মানসিকতায় আর্জেন্টিনাকে জয় এনে দিয়েছে।”

স্থানীয় ক্রীড়া বিদদের মতে,এই ম্যাচে আর্জেন্টিনা শুধু জয়ই পায়নি, বরং অসাধারণ মানসিকতা ধৈর্য ও দলগত লড়াইয়ের উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন দুই গোলে নিচে থেকেও হাল না ছেড়ে  শেষ পর্যন্ত জয় তুলে নেওয়া যাই এই ম্যাচ তার জ্বলন্ত উদাহরণ। বিশ্বে বিশ্বমানের ফুটবলের অন্যতম সেরা কামব্যাক  হিসেবে স্মরণীয় থাকবে বিশ্ব ফুটবল আসরে।

ফুটবল বিশ্লেষকের মতে, মিশরের বিপক্ষে এই নাটকীয় জয় আর্জেন্টিনার আত্মবিশ্বাস আরও বাড়াবে এবং কোয়াটার ফাইনালের আগে দলকে মানসিকভাবে শক্তিশালী ও বেগবান করবে। সমর্থকরাও  আশা করছেন, মেসির নেতৃত্বে এবারও বিশ্বকাপে আরও এগিয়ে যাবে আর্জেন্টিনা।

Tags:

সম্পর্কিত খবর :