শেয়ার করুন

মোহনগঞ্জে দোকান কর্মচারী সুজনের 

 

বুকের  ডান পাশে লাগা গুলি বুকের বাম পাশে আটকে পড়ে
মোহনগঞ্জ নেত্রকোনা প্রতিনিধি : মোহনগঞ্জে সুজন চন্দ্র পাল (৩৪)  নামে এক মিষ্টি দোকান কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা । সুজনকে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
রোববার ভোর ৫ টা ৩০ মিনিটের সময়   মাইলোড়া রামকৃষ্ণ মিশনের পাশে ফুল তুলছিল সুজন।
এ সময় একটি মোটরসাইকেল করে দুর্বৃত্তরা এসে সুজনকে তার প্রতিবেশী দুবাই প্রবাসী পলাশের বাড়ি কোনটা জানতে চায়।  সুজন তাদের হাতে অস্ত্র দেখে ভয়ে দৌড় দিতে চাইলে তার পেছন থেকে গুলি করে।  সুজন চিৎকার করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সুজনের স্ত্রী  টুম্পা রানী পাল জানান, সুজন খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুর গ্রামের ব্রজেন্দ্র চন্দ্র পালের ছেলে।  সে মোহনগঞ্জ বাজারে মনোরমা মিষ্টি  দোকানে কর্মচারী হিসেবে  কর্মরত।
 মাইলোড়া গ্রামের বাসিন্দা পুলিশের এসআই তনয় রায় এর বাসায় তিন বছর ধরে  ভাড়ায় থাকেন সুজন।
রোববার ভোরে সুজন ঘুম থেকে উঠে  হাতমুখ ধুয়ার জন্য  বের হয়। পরে  প্রবাসী পলাশকে খুঁজতে আসা দুর্বৃত্তরা সুজনকে গুলি করে  চলে যায়।  গুলির শব্দ শোনা মাত্রই সুজনের  চিৎকার শোনে বের হয়ে দেখী,সুজন গুলিবিদ্ধ রাস্তায় পড়ে আছে।  রাস্তা  লাল হয়ে গেছে  রক্তে।
তাকে নিয় মোহনগঞ্জ  হাসপাতালে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ময়মনসিংহ  মেডিকেলে তাকে অপারেশন করে গুলি বের করা হয়। তার বুকের ডান পাশ দিয়ে গুলি করলে, গুলি বুকের বামপাশে এসে আটকে পড়ে।  ডাক্তার তার বুকের বাম পাশ থেকে গুলি বের করে।
এ ঘটনায় মোহনগঞ্জ  সর্ব সাধারণের মাঝে আতংক বিরাজ করছে।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার বারহাট্টা সার্কেল সাব্বির হাসান,মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুল ইসলাম হারুন ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওসি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করা হয়েছে।  রহস্যউদঘাটনে ও আসামি  ধরার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top