সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

রাজবাড়ীতে পবিত্র আশুরা উপলক্ষে শোক র‌্যালি (তাজিয়া মিছিল) অনুষ্ঠিত

পবিত্র আশুরা উপলক্ষে রাজবাড়ীতে আঞ্জুমান-ই-কাদেরিয়ার উদ্যোগে শুক্রবার (২৬ জুন) সকালে এক বিশাল শোক র‌্যালি (তাজিয়া মিছিল) অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত এ র‌্যালিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ১০ থেকে ১২ হাজার ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে রাজবাড়ী শহরের বড় মসজিদ প্রাঙ্গণ থেকে আঞ্জুমান-ই-কাদেরিয়ার ভারপ্রাপ্ত সভাপতি নাসিম শফির নেতৃত্বে শোক র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক, বড়পুল মোড়, পান্না চত্বর, রেলগেট ও রাজবাড়ী বড় বাজার প্রদক্ষিণ করে পুনরায় বড় মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
র‌্যালিতে উপস্থিত ছিলেন আঞ্জুমান-ই-কাদেরিয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুবুল আলম দুলাল, রাজবাড়ী আঞ্জুমান-ই-কাদেরিয়ার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মোল্লা, কোষাধ্যক্ষ গোলাম পাঞ্জাতন লাল্টু, সদস্য আজিজ কাদরি খোকনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লি।
শোক র‌্যালি চলাকালে বড়পুল এলাকা থেকে রাজবাড়ী বড় বাজার পর্যন্ত সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। র‌্যালি শেষে রাজবাড়ী বড় মসজিদে বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে তবারক বিতরণ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন উপজেলা ও মসজিদে পবিত্র আশুরার তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। বড় মসজিদ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। পুলিশের সতর্ক তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শোক র‌্যালি ও ধর্মীয় অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

Tags:

সম্পর্কিত খবর :