সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

রাজবাড়ীতে বিভিন্ন মামলার ৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৫ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে।

রবিবার (৭ জুন ২০২৬) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনায় এসআই (নিঃ) মো. সাহাবুদ্দিন খান, এএসআই (নিঃ) মশিউর রহমান ও এএসআই (নিঃ) মো. নুর আলম সঙ্গীয় ফোর্সসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার মড়ডাঙ্গা গ্রামের সেকেন্ড আলী খানের ছেলে  মোঃ বাচ্চু খান (৪২), কাজিবাদা গ্রামের নুরুল ইসলামের ছেলে
মোঃ আলাউদ্দিন শেখ (২৪), সজ্জনকান্দা  এলাকার আলিম শেখের ছেলে বায়েজিদ আহমেদ সিয়াম, মাটিপাড়ার মৃত জালাল শেখ ওরফে ঝালু শেখের ছেলে মোঃ  আব্দুর রাজ্জাক শেখ (৪২), এবং বিনোদপুর লোকসেড এলাকার বাসিন্দা মৃত জামাল শেখের ছেলে মোঃ বোরহান উদ্দিন শেখ (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে তাদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags:

সম্পর্কিত খবর :