সাম্প্রতিক
তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী রাজবাড়ী সদর থানার অভিযানে ৭ আসামি গ্রেফতার সিরাজদিখানে অনুমতি ছাড়াই দোকানের শ্রেণী পরিবর্তন, কাজ বন্ধ করল প্রশাসন কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা ও ঈদ পূর্ণ মিলনী অনুষ্ঠিত কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে মাদকসহ গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যকে জেলহাজতে প্রেরণ ‘সবার জন্য ট্রাফিক আইন সমান’ বলার পর আর সমান রাখলেন না ডিএমপি কমিশনার আইভীকে দেখতে যাওয়ার পর চাকরিচ্যুত সিটি কর্পোরেশন কর্মচারী টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

রাজবাড়ী সদর থানার অভিযানে ৭ আসামি গ্রেফতার

শুক্রবার,৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাজবাড়ী সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মারামারি মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট ৭ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় থানা পুলিশের একাধিক দল সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মারামারি মামলার আসামি মো. সুমন শেখ (৩১), পিতা- মো. ইব্রাহিম শেখ, গ্রাম খোলাবাড়ীয়া, খানখানাপুর ইউনিয়নকে গ্রেফতার করা হয়।
এছাড়া একটি জিআর ওয়ারেন্ট ও চুরি মামলার আসামি সম্রাট শেখ ওরফে চিকে সম্রাট (২৮), জিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ  আতিয়ার সরদার (৩০), রিফাত, মোঃ সোহাগ সরদার (২৫) এবং সিআর ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ  আবু বক্কার মোল্লা ও মোঃ খলিল খানকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মোঃ সেলিম মিয়া, এএসআই (নিঃ) মোঃ মশিউর রহমান, এএসআই (নিঃ) নুর আলম, এএসআই (নিঃ) হাবিবুর রহমানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।
রাজবাড়ী সদর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tags:

সম্পর্কিত খবর :