কুড়িগ্রামের রাজারহাটে তিস্তা নদীর বুড়িরহাট স্পার বাঁধ সংযোগ রাস্তা ভাঙন দেখা গেছে। মঙ্গলবার(১ সেপ্টেম্বর) সকালে পানির তোরে সংযোগ সড়কের আনুমানিক চল্লিশ মিটার ক্ষতিগ্রস্থ হয়।এতে কয়েক গ্রাম ভাঙনের হুমকির মুখে পড়ে।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে জরুরী ভিত্তিতে স্পারবাঁধ সংযোগ সড়কে ভাঙনরোধ কাজ শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ী শাহিন আলম বলেন আমি দোকানে এসে পরাটা তৈরি করা শুরু করি।হঠাৎ করে দেখি সংযোগ সড়কের বস্তা দেবে যাচ্ছে। তখন আমি সবার সঙ্গে বিষয়টি শেয়ার করি। বিশ মিনিটের মধ্যেই পানিতে তলিয়ে যায় সংযোগ সড়ক।
খবর পেয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, উপ বিভাগীয় প্রকৌশলী মো: ময়দুল ইসলাম রনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবংতাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয়রা আরো জানান কিছুদিন আগে ভাঙনরোধ কাজের জন্যে তীর হতে ১ হাজার মিটারের মধ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে ভাঙন প্রতিরোধ কাজ করা হয়েছিলো।তখন আমরা প্রতিবাদ করলে তারা কর্ণপাত করেনি। আমরা বলছি প্রয়োজনে ২/৩ হাজার মিটার দুর হতে বালু উত্তোলন করতে।
সরেজমিনে দেখা গেছে স্পার বাঁধ সংযোগ সড়কে ভাঙনরোধে জরুরী ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং কাজ চলমান রয়েছে।শ্রমিকরা বলেন পানি উন্নয়ন বোর্ডের নির্দেশে আমরা সকাল থেকে কাজ শুরু করি।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন আমরা ভাঙন এলাকা পরিদর্শন করেছি এবং স্পার বাঁধ সংযোগ সড়ক রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।



