মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার, তদন্তে পুলিশ

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বীরভূম জেলার কুসুম্বা গ্রামের নিজ বাড়ির প্রথম তলা থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পান। বৃষ্টির বিরুদ্ধে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির মাধ্যমে চাকরি পাওয়ার অভিযোগ ছিল। পাশাপাশি সম্প্রতি তিনি স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের আবেদন করেছিলেন। পরিবারের সদস্যদের দাবি, কয়েক বছর ধরে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। মরদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top