আজ ৭ অক্টোবর ২০২৬ বুধবার সকাল ১১ টায় লালমোহন পৌরসভা হলরুমে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব শিফাত বিন সাদিক এর সভাপতিত্বে লালমোহন পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম,তার সঞ্চালনায় পৌরসভার বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজের ওপর বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাব সভাপতি জনাব সোহেল আজিজ শাহিন।
উপস্থিত ছিলেন লালমোহন থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক,সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাবেক কাউন্সিলর,সম্মানিত পৌর নাগরিক,এবং ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
শহরের ড্রেনের ব্যবস্থা,সুন্দর্য বর্ধন, এবং রাস্তাঘাট সম্পর্কিত বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেন লালমোহন প্রেসক্লাব সভাপতি সোহেল আজিজ শাহীন। তিনি বলেন লালমোহন পৌরসভার সাবেক মেয়র এনায়েত কবির পাটওয়ারীর বাড়ির দরজায় লালমোহন হাইস্কুলের পকুরটির দুই পাশ পশ্চিম এবং দক্ষিণ পাশ(পূর্ব এবং উত্তর পাশ অলরেডি রাস্তা আছে) লেন করে মানুষের পার্কিংয়ের জন্য জায়গা করে দেওয়ার ব্যবস্থা করা হলে মানুষজন এখানে হাটা চলা,ভ্রমন পিপাশুরা একটু ঘোরাফেরা ও একটা পার্কিং এর মতো জায়গা পেতো।এখানে সবসময় মানুষজন নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা এবং সকাল বিকেল ঘোরাফেরা এবং হাটা চলার কাজ করতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্য অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন লালমোহনে ইজিবাইক এবং অটোরিক্সা এত বেড়েছে যে, তাদের জন্য রাস্তায় চলাচল করা মুশকিল হয়ে পড়েছে,আমাদের, এমনকি স্পিকার মহোদয় আসলেও তারা রাস্তা দখল করে রাখে।স্বাভাবিক ভাবে রাস্তায় চলাচল করা যায়না এদের জন্য। তাদেরকে একটা আইনের ভিতর আনা উচিত এবং যোগ্য এবং দক্ষ লোক দেখে পৌর কতৃপক্ষ এদেরকে লাইসেন্স প্রদান করা উচিত।
এ বিষয়ে স্থানীয় পৌর কতৃপক্ষ নির্দিষ্ট ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেন।
এবং পৌরসভার সকল কর্মকান্ডে প্রশাসনিক সকল প্রকার সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিফাত বিন সাদিক বলেন আমরা আমাদের পৌরসভায় উন্নয়ন কাজের জন্য ভালো,বেশি বরাদ্দ পেতে হলে আমরা আমাদের ট্যাক্স বাড়াতে হবে আমাদের ট্যাক্স এর উপর নির্ভর করবে আমাদের প্রজেক্ট এর কাজ সমূহ। আমরা যত ভালো ট্যাক্স আদায় করতে পারবো, সরকারকে দেখাতে পারবো, আমরা তত বেশি ও বড় প্রকল্প বাস্তবায়ন করাতে পারবো। তার বক্তব্যে তিনি আরো বলেন লালমোহন দত্তপাড়া পুকুর, হাই স্কুলের পুকুর, আর লালমোহন ভূমি অফিসের পুকুর এগুলোর চতুর্পাশ্বের লেক করে এগুলিকে মানুষের চলাচলের ব্যবস্থা করে দেওয়া হবে।যার প্রকল্প অলরেডি তৈরী করা আছে। আর কোন বক্তব্য না থাকায় সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।




