লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

নড়াইলের লোহাগড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. বাচ্চু খাঁ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-বেনাপোল মহাসড়কের লোহাগড়া লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বাচ্চু খাঁ উপজেলার কোটাকোল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রায়পাশা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-বেনাপোল মহাসড়ক পার হচ্ছিলেন বৃদ্ধ বাচ্চু খাঁ। এসময় নড়াইল থেকে কালনাগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দ্বায়িত্বরত চিকিৎসক আশিকুর রহমান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন