নড়াইলের লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক সভার মাধ্যমে বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০ টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে সাবেক পৌর কমিশনারব মোঃ মিলু শরিফের সভাপতিত্বে আয়োজিত এই সভায় গ্রামের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সরকারি নির্দেশনা মেনে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
বিদ্যোৎসাহী সদস্য হিসেবে পুরুষ-তরিকুল হক পলাশ ও মহিলা- রুমানা নুর জুঁইকে সর্বসম্মতিক্রমে চূড়ান্ত করা হয়। পদাধিকার বলে এই কমিটির সদস্য সচিব মনোনীত হয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমানা।
এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন— জমিদাতা সদস্য লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, অভিভাবক সদস্য পুরুষ- গেলাম কিবরিয়া খোকন ও সজিব মোল্যা, মহিল- মুক্তি রহমান ও অনন্যা ববি, শিক্ষক প্রতিনিধি- বিদ্যালয়ের সহকারী শিক্ষক শুকলা কুন্ডু ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নুরুন নাহার এবং অবসরপ্রাপ্ত ব্যক্তি কোটায় মো. সিদ্দিকুর রহমান।
নবগঠিত কমিটির সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন এবং অবকাঠামোগত প্রসারে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।











