সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

শিরোমনি জুট স্পিনার মিল চালু ও সকল পাওনা পরিশোধের দাবিতে শ্রমিক জনসভা

খুলনা শিল্পনগরীর শিরোমনি জুট স্পিনারস মিলের শ্রমিকদের গ্রাচুইটি সহ সকল পাওনা পরিশোধ ও মিল পূর্ণচালুর দাবিতে শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার বিকালে শিরোমনি শহীদ মিনার চত্বরে জুট স্পিনারস্  মিলের শ্রমিকদের আয়োজনে,  শ্রমিক নেতা শেখ কিসমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ।
শ্রমিক নেতা জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খানজাহান আলী থানা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, শেখ সেলিম, শ্রমিক নেতা জাহিদুর রহমান , আবু তালেব ,হোসেন আলী, হাসান গাজী , ইকরাম, শরিফুল  আবুল কাশেম,
লুৎফর রহমান প্রমুখ। শ্রমিক জনসভায় থেকে নেতৃবৃন্দ শ্রমিকদের গ্র্যাচুইটির চতুর্থ কিস্তি ও বোনাস অবিলম্বে পরিশোধ সহ মিল পূর্ণাঙ্গ চালুর দাবি জানান।  অন্যথায় কঠিন ও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও শ্রমিক নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করেন।

Tags:

সম্পর্কিত খবর :