সাম্প্রতিক
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি শেখ হাসিনার অন্তিম যাত্রা ফ্যাসিস্টের দোসর আইনুল হলেন সামাজিক বিজ্ঞানের ডিন, ক্যাম্পাসজুড়ে ক্ষোভ ও সমালোচনার ঝড় দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব: জ্বালানি প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই: চিফ প্রসিকিউটর রাতভর বৃষ্টিতে ‘ডুবল’ রাজধানী, ভোগান্তিতে নগরবাসী লজ্জা থাকলে শেখ হাসিনা ওই মুখ দেখাতেন না: সারজিস ‘প্রতিশ্রুতি রক্ষা করুন, না হলে মূল্য দিতে হবে’: যুক্তরাষ্ট্রকে গালিবাফের হুঁশিয়ারি রেফারিকে মেসি বললেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো’

শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যাকারীর ফাঁসির দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসুচী পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২৪ মে) সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে রাজবাড়ী শিশু কিশোর অধিকার পরিষদ।
সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী চলা মানববন্ধন কর্মসুচীতে মোঃ লিটন মাহমুদ, মোঃ জিহাদুর রহমান, শাহিনুর বেগম পপি, সঞ্জয় কুমার ভৌমিক, সুমন আহম্মেদ, মামুন খান, আওয়াল বাউল প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, ধর্ষণ ও হত্যাকান্ডের বিচার না হওয়ার কারণে এ ধরনের অপরাধ বন্ধ হচ্ছে না। শিশু রামিসাকে নির্মমভাবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি হতে হবে। অবিলম্বে ফাঁসি না হলে আরো কঠোর আন্দোলনের কথা বলেন বক্তারা।
পরে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

Tags:

সম্পর্কিত খবর :