সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৭ জুন ২০২৬) পুলিশ সুপারের কার্যালয়, সাতক্ষীরার সম্মেলন কক্ষে মে-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা জেলার মে-২০২৬ মাসের অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি,মামলা রুজু ও নিষ্পত্তি, গুরুত্বপূর্ণ মামলা সমূহের তদন্তের অগ্রগতি, ওয়ারেন্ট ও সমন তামিল, আলামত ও অপমৃত্যু মামলার দ্রুত নিষ্পত্তি, ট্রাফিক আইনের প্রয়োগ ইত্যাদি বিষয় আলোচনা করা হয়। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারির উপর জোর দিয়ে আগাম তথ্য সংগ্রহের প্রতি পুলিশ সুপার গুরুত্বারোপ করেন। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে সকল সার্কেল অফিসার ও থানার অফিসার ইনচার্জদের পুলিশ সুপার নিয়মিত মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করাসহ বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ আমিনুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মিথুন সরকার; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ শাহীনুর চৌধুরী; সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), শেখ মোহাম্মদ নূরুল্লাহ; সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল), বায়েজীদ ইসলাম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), খালিদ মোঃ আরাফাত; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), মোঃ ইমরান খান; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), শাওন রেজাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও–১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।











